আলগোছে কিছুটা সময় তুলে রাখি তোমায় ভাবব বলে; তবু পা টিপে টিপে পালিয়ে যায় আমায় ছেড়ে, অতীতের খাদে, ভাবনার সুতো জোড়া হয় না। কতদিন ভেবেছি, তোমার হাত ধরে হেটে যাব অজানায়, অমলিন জোছনায় ভাবনাগুলো আড়ালেই থাকে, কখনো বলা হয় না। বসন্ত এলে- তোমার খোপায় জুড়ে দেব দুটো পলাশ ফুল, রক্ত লাল; বসন্ত ফুরিয়ে যায়, ন্যাড়া শিমুল- পলাশ তাচ্ছিল্যে হাসে ফুল ছু’তে দেয় না। ভেবেছি আজ; হ্যাঁ আজই বলব তোমায় ভালবাসি খুব বেশি ভালবাসি, তোমার মিষ্টি হাসি দেখলেই মুখে কথা সরে না। তোমার দুটো চোখ যখন আমায় ছুঁয়ে যায়- ভাল লাগা স্নিগ্ধতায় আড় চোখের দুষ্টমীতে তোলপাড় (আমার) পলক পড়ে না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।